October 2, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ; এক পাইলট আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি এফ/এ এইটিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ-সহ বহু গণমাধ্যম এই খবর দিয়েছে।

খবরে দাবি করা হয়েছে, এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ার’ বলে মনে করছে। বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের দুজনকেই সাগর থেকে উদ্ধার করা হয়।

এবিসি নিউজ বলছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ থেকে যুদ্ধবিমান লক্ষ্য করে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং তা বিমানে আঘাত করে। যুদ্ধবিমানটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন যুদ্ধবিমান থেকে ইয়েমেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page