August 12, 2026, 7:38 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লিগ্যাল এইডের মাধ্যমে এক বছরে দেড় লক্ষাধিক অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে গত এক বছরে ১ লাখ ৫৫ হাজার ৩৮ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা প্রদান করা হয়েছে।

এ সময়ে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৫৬ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৩১০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে লিগ্যাল এইড।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩-২০২৪ অর্থবছরের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) এবং ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে এ সেবা দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একবছরে আইনি সহায়তা দেয়া হয়েছে ৩৪ হাজার ১৩৫ টি মামলায়। আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ৬০ হাজার ২৮৪ টি। এর মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২৭৮টি, দেশের ৬৪ টি জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪০ হাজার ৫০০ টি, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৭৩৪ টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয় এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) ১৭ হাজার ৭৭২ টি আইনি পরামর্শ সহায়তা দেয়া হয়। লিগ্যাল এইড-এ বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ৬০ হাজার ৬১৯ টি।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থী জনগোষ্ঠীকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এ আইনি সেবা কার্যক্রম পরিচালনা করে। একজন সিনিয়র জেলা ও  দায়রা জজ সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইতোমধ্যে নিম্ন আদালতে ফৌজদারি মামলায় আসামি পক্ষে আইনজীবী না থাকলে ‘লিগ্যাল এইড’ আইনজীবী দিয়ে সহায়তা করবে এমন নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page