November 27, 2026, 1:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ; এক ফায়ার ফাইটার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম  জানান, ‘বুধবার দিবাগত ভোররাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া যায় । খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে অর্থাৎ রাত ১ টা ৫৪ মিনিটে  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার কর্মীরা কাজ শুরু করে। বর্তমানে ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম ।

মৃত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আক্তারুজ্জামানের ছেলে।  সোহানুর তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে ১৮টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

এদিকে বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে আগুনের ঘটনার পর উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page