October 11, 2026, 5:15 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এলএনজি ও সার সংগ্রহ করবে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ এক কার্গো এলএনজি এবং ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে কোরিয়া’র পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৬৯২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি একক এলএনজির দাম হবে ১৪ দশমিক ৬৯ মার্কিন ডলার।

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০ম লটের অধীনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে প্রায় ১২৩ কোটি ৫৭ লাখ টাকায়  ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। প্রতি মেট্রিক টন সারের মূল্য পড়বে ৩৪৩ দশমিক ২৫ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিসিআইসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১৪তম লটের অধীনে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে প্রায় ১২৫ কোটি ৮৮ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য হবে ৩৪৯ দশমিক ৬৭ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে প্রায় ১০৪ কোটি ৩১ লাখ টাকায় রাশিয়ার প্রোডিনটরগ থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৪৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।

এছাড়াও, বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে মরক্কোর ওসিপি নেউট্রিক্রপস থেকে ২৮০ কোটি ৫৬ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে। প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৫৮৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page