November 27, 2026, 1:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয় ; পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে— এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এই আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের করা ৮ সদস্য তদন্তের কমিটির প্রধান নাসিমুল গনি। এ সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে।

গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেওয়ার কথা জানানো হয়।

গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page