October 1, 2026, 4:32 pm
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

চাকরিতে পুনর্বহালের দাবিতে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়।

রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে দুইশ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানরতদের মধ্য থেকে ৫ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ে আলোচলনার ডাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছে।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮৮ জন, নারী ৩৩ জন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page