August 20, 2026, 5:32 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

জাপানের একটি টুনা মাছের দাম ১৫ কোটি টাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জাপানের টোকিওর একটি সুসি রেস্তোরাঁ মালিকরা একটি ব্লুফিন টুনা মাছ কিনেছেন ২০৭ মিলিয়ন ইয়েনে (প্রায় ১.৩ মিলিয়ন ডলার বা ১ মিলিয়ন পাউন্ড)। টাকার হিসেবে এর দাম দাঁড়ায় ১৫ কোটি ৭০ লাখ টাকারও বেশি। মাছটির ওজন ২৭৬ কেজি (৬০৮ পাউন্ড), যা আকারে একটি মোটরবাইকের সমান।

বিবিসি জানিয়েছে, জাপানের রাজধানীর তোয়োসু ফিশ মার্কেটে বার্ষিক নতুন বছরের নিলামে এই মাছটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে। নিলামে বিজয়ী অনোদেরা গ্রুপ জানিয়েছে যে, মাছটি তাদের মালিকাধীন বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত হবে।

অনোদেরা গ্রুপের কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের জানান, প্রথম টুনা সৌভাগ্য নিয়ে আসে।  তিনি আশা প্রকাশ করেন যে এই মাছ খেয়ে মানুষ একটি চমৎকার বছর উপভোগ করবে। মাছটি জাপানের উত্তরের আওমোরি অঞ্চলের উপকূলে ধরা হয়েছে।

টানা পাঁচ বছর ধরে অনোদেরা গ্রুপ নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে এই টুনা মাছ কিনে আসছে। গত বছর তারা ১১৪ মিলিয়ন ইয়েনে একটি টুনা কিনেছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page