November 27, 2026, 3:38 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভিসাসহ সাত সেবায় ফি বাড়াল সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভিসা ও ইকামাসহ সাতটি সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’ বর্ধিত ফি চালু করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদিতে পুনঃ প্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ ও ৭০ রিয়াল।

নতুন করে ইকামা ইস্যু করার ফি ধরা হয়েছে ৫১ দশমিক ৭৫ রিয়াল। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল (রিপোর্টিং) ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে দিতে হবে ৬৯ রিয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আবশের জানিয়েছে, মূল্য সংযোজন সেবা, বিশেষ করে আবশের বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে যেসব সেবা নেওয়া হবে, সেসব ক্ষেত্রে এসব ফি প্রযোজ্য হবে। নিয়োগদাতারা যে বার্ষিক প্যাকেজ দেন এসব ফি সেটার অন্তর্ভুক্ত নয়।

আবশের বিজনেস সম্প্রতি নানা ধরনের সেবা চালু করেছে। এ রকম একটি সেবা পাওয়া যায় আবশের ইন্ডিভিজ্যুয়ালস প্ল্যাটফর্মের মাধ্যমে। এটার মাধ্যমে ভ্রমণ ভিসায় সৌদিতে আসার পর কেউ যদি পলাতক থাকেন বা হারিয়ে যান, নিয়োগদাতা (হোস্ট) ওই ব্যক্তির বিষয়ে রিপোর্ট করতে পারবেন।

আবশের ইন্ডিভিজ্যুয়ালে এই ধরনের রিপোর্ট করতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যে ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হচ্ছে, তাঁকে সৌদিতে ব্যক্তিগত বা পারিবারিক ভিসায় ভ্রমণ করতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পরই কেবল প্রতিবেদন দাখিল করা যাবে। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১৪ দিনের বেশি সময় পর আবেদন করা যাবে না।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page