April 21, 2026, 8:17 am
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (৭ জানুয়ারি) খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। আর রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে।

সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে। এরপর সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান রিজার্ভ নিয়ে শফিকুল আলম আরও বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল, সে হিসাবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু আছে ২২ বিলিয়ন ডলার। সে হিসাবে বলতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়েছি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page