April 23, 2026, 12:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ; ২ হাজার ৯শ’ একরেরও বেশি এলাকা পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার ছড়িয়ে
পড়া দাবানলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ২ হাজার ৯শ’ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন।

কর্মকর্তারা জানিয়েছেন, সান্তা মনিকা এবং মালাবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কমপক্ষে ২ হাজার ৯শ’ ২১ একর পুড়ে গেছে। ইতোমধ্যে আগুনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

ছবিতে আরো দেখা গেছে, অগ্নি নির্বাপক কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের শিখা বাড়িঘরকে ক্রমাগত গ্রাস করছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নিচ্ছে। এদিকে লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ছুটিতে থাকা অগ্নি নির্বাপক কর্র্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page