August 11, 2026, 5:25 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিডিআর পরিবারের সদস্যদের পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র-জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। আর অন্যরা সেখানেই অবস্থান করছেন।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কেও, যানবাহন চলছে ধীরগতিতে।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে গেলো কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন। তারা চান, এ ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনও কারাগারে আটক আছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে যাদের বিনাকারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে।

আজ দুপুরের আগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে কয়েক হাজার লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় আইনশৃঙ্খলাবাহিনী। পরে তাদের সঙ্গে কথা বলে তাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার বাসভবনে নিয়ে যাওয়া হয়।

যাওয়ার আগে মাহিন সরকার মাইকে বলেন, আপনারা যারা এখানে এসেছেন, সবাই শান্ত হোন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করবো। আমরা ফিরে আসা পর্যন্ত এখানেই অবস্থান কর্মসূচি পালিত হবে। আর আমরা ফিরে আসার পর আমরা যা সিদ্ধান্ত দেবো, আশা করছি আপনারা তা বাস্তবায়ন করবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page