August 11, 2026, 6:18 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসর দাবানলে ১১ জনের মৃত্যু ; ১০ হাজার বিলাস বহুল বাড়ি-অবকাঠমো ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দাবানলে এমখন পর্যন্ত মারা গেছে অন্তত ১১ জন। ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি বিলাস বহুল বাড়ি ও অবকাঠমো।

১ লাখ ৮০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতি হয়েছে ১শ’ ৫০ বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই আবার চলছে লুটতরাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেইডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ।

গত চারদিন ধরে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। গোটা শহর যেন নরকে পরিণত হয়েছে। কয়েকটি জায়গায় দাবানলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনো ভয়াবহ।

ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১০ হাজারেরও বেশি বাড়ি ঘর। এখনো বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। বিশেষজ্ঞদের আশঙ্কা দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বের রেকর্ড ছাড়াবে।

আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি ঘর গুলোতে লোকজনকে ফিরতে দেখা গেছে। অনেকে পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে চলছে লুটপাট। ইতোমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেইডস ও ইটনসহ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারে পানি ছিটানো হচ্ছে।

শুক্রবার জুমার নামাজের পর লস অ্যাঞ্জেলসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো।

শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে বাতিল হয়ে যায় স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিশুকে ঘরে বসেই অনলাইনে ক্লাস করতে হচ্ছে। বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে শার্লোট, ডালাস-ফোর্ট বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।

এদিকে আবহাওয়া অফিস জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page