April 23, 2026, 9:23 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল ঠেকানোর কাজে সাহায্য করতে ইরানের প্রস্তুতি ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল প্রতিহত করার কাজে মানবিক ত্রাণ পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান।

ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কলিভান্দ আমেরিকার রেড ক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোলজের কাছে লেখা এক চিঠিতে এ প্রস্তুতি ঘোষণা করেছেন। কলিভান্দ তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান।

চিঠিতে তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলা করার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে। কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র‍্যাপিড রিঅ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করছে।

ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরো বলেন, ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি জাতীয় সংকট নয় বরং তা ‘গোটা মানব সমাজের বিবেকের উপর একটি ক্ষত’ যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে। তিনি আরো বলেন, ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষের হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার মতো নয়। তিনি মার্কিন রেড ক্রস প্রধানকে উদ্দেশ করে বলেন, জেনে রাখুন এই বিপদে আপনারা একা নন।

কলিভান্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয় বরং এ কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, এ ধরনের বিপর্যয় শুধুমাত্র মানুষের জীবনই বিপন্ন করছে না বরং এই পৃথিবী ও তার পরিবেশের ভবিষ্যতের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে গত মঙ্গলবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে। যা হাজার হাজার একর জমি এবং অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় দুই লাখ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে এবং আরও দুই লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page