September 29, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : ইসি আনোয়ারুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই। সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। আমানতের খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্নরকম। এখানে সব ধরনের লোক রয়েছে। ভালো ঐতিহ্য যেমন রয়েছে, তেমনি খারাপ ঐতিহ্যও রয়েছে।
তিনি আরও বলেন, মানসিক শক্তি, সৎ উদ্দেশ্য, সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page