April 23, 2026, 6:44 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে খাদ্য মন্ত্রণালয় ও নেদারল্যান্ডের কোমোভ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, খাদ্যের অপচয় কমানো ও টেকসই খাদ্য গ্রহণে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে কোমোভ কাউন্ডেশনের পরিচালক ডাউটজেনবার্গ ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ স্বাক্ষর করেন।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে কোমোভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে, এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page