November 27, 2026, 2:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন।

ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।

ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেন যে, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।

এদিকে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। অপরদিকে তার অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসে সমবেত হয়েছেন।

নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে ট্রাম্প-বিরোধী র‍্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা।

২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page