November 27, 2026, 11:51 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

আমাদের ওয়ান ইলেভেনের ভয় দেখিয়ে লাভ নেই : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ওয়ান ইলেভেনের ভয় আমাদের দেখাচ্ছেন কেনো, আমরা এগুলো পার করে আসছি। জেল রিমান্ড আমাদের সঙ্গী ছিল। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই’ বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ ২৫ জানুয়ারি শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য প্রদানের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, নির্বাচিত সরকার গঠনে এতো গড়িমসি কেনো? এই সরকারের কথা শুনে মনে হচ্ছে এই সরকার ওয়ান ইলেভেন সরকারের ছায়া।

রুহুল কবির রিজভী বলেন, খুব কৌশলে কথা আসছে। এক দখলদার গেছে অন্য দখলদার আসছে। যাদের অন্তর্বর্তী প্রয়োজনে সংবিধান সংশোধন করে আইন করে সংস্কার করুন। কিন্তু আপনারা সুশীল সমাজের লোক বলে যা বলবেন সেটাই মেনে নিতে হবে সেটা তো নয়।

তিনি বলেন, জাতীয় এবং আন্তজার্তিক চক্রান্তের ফসল ছিল মঈনউদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে সবটাই শেখ হাসিনার স্বার্থে তারা করেছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা পালিয়েছে। যারা আন্দোলনে সহযাত্রী ছিলেন তারা একটা শঙ্কার কথা বলে। এটার উদ্দেশ কি?

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page