November 27, 2026, 2:04 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও মেক্সিকোর অভিবাসীদের মার্কিন সীমান্তের উদ্দেশ্যে যাত্রা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের যুক্তরাষ্ট্রের বাইরে রাখতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং সমস্ত আশ্রয় আবেদন বাতিল করার পরেও সপ্তাহান্তে ১ হাজারেরও বেশি অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো ছেড়ে মার্কিন সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

মেক্সিকোর তাপাচুলা থেকে এএফপি এ খবর জানায়।

এই সপ্তাহে ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো সীমান্তে টহল দেওয়ার জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ সেনা পাঠিয়েছেন। এবং সমস্ত অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেন। তিনি আশ্রয় শুনানি এবং মানবিক প্যারোল কর্মসূচিও স্থগিত করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে প্রথম দায়িত্বে থাকার সময় থেকে ’মেক্সিকোতে থাকুন’ নীতি পুনরুজ্জীবিত করেন। যার অধীনে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারী ব্যক্তিদের আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় ফিরে আসার আগে সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবাহ ইতোমধ্যেই উল্লেখযোগ্য হারে কমে গেলেও শনিবার সন্ধ্যায় দক্ষিণ মেক্সিকো ছেড়ে আসা কিছু লোক বলছেন, তারা তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

’আমরা সীমান্তে গিয়ে একটি জবাব পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

৩৭ বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক আনিবাল হোসে আরভেলো এএফপিকে বলেন, আমরা এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হব বলে আশা করছি।

কেউ কেউ বলেন, সুযোগের অভাবে তারা দক্ষিণ মেক্সিকো ছেড়ে যাচ্ছেন।

২৫ বছর বয়সী ভেনেজুয়েলার যুবক ওমর আভিলা বলেন, এখানে পরিস্থিতি খুবই কঠিন। তিনি বলেন, তাপাচুলায় (গুয়াতেমালা সীমান্তের কাছের একটি শহর) কোনো কাজ নেই।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page