August 11, 2026, 12:56 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞার হুমকিতে ট্রাম্পের কাছে নতিস্বীকার করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা থেকে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা ঠেকানোর জন্য শক্ত অবস্থান গ্রহণ করলেও সেখান থেকে সরে গেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

তিনি ঘোষণা করেছিলেন, আমেরিকা থেকে যে বিমানে কলম্বিয়ার নাগরিকদের ফেরত পাঠানো হবে সেই বিমানকে কলম্বিয়ায় প্রবেশে বাধা দেয়া হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কলম্বিয়ার নাগরিকদের সাথে মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তিনি অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমানকে দেশের আকাশে প্রবেশে বাধা দেবেন।

পেত্রোর এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে কলম্বিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক মাত্রায় শুল্ক আরোপ এবং দেশটির সরকারি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।

এরপর কলম্বিয়ার প্রেসিডেন্ট অনেকটা নতিস্বীকার করেন। পেত্রোর দপ্তর গতকালই ঘোষণা করেছে যে, আমেরিকা থেকে কলম্বিয়ার যে সমস্ত নাগরিককে বহিষ্কার করা হবে তাদেরকে আনার জন্য প্রেসিডেন্ট পেত্রোর বিমান পাঠানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, “কলম্বিয়ার দেশপ্রেমিক নাগরিকদের অধিকার রয়েছে এবং তাদেরকে কলম্বিয়ার ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়নি এবং করা হবেও না।”

আজ সোমবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক দীর্ঘ পোস্টে পেত্রো ওয়াশিংটনের এই জবরদস্তির নিন্দা করেন। তিনি বলেন, “আপনি আপনার অর্থনৈতিক শক্তি এবং অহংকার ব্যবহার করে একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে পারেন, যেমন আপনারা চিলির প্রেসিডেন্ট সালভাদোর অ্যালেন্ডের সাথে করেছিলেন।” পেত্রো সতর্ক করে বলেন, “আমি আমার নীতির ওপর অটল থেকে মৃত্যুবরণ করব। আমি নির্যাতন সহ্য করেছি, এবং আপনার নির্যাতনও সহ্য করব। কিন্তু আপনি কখনই আমাদের ওপর কর্তৃত্ব করতে পারবেন না।”

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পেত্রো মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page