August 10, 2026, 9:58 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবের জিজান শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক। বুধবার (২৯ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে জেদ্দার ভারতীয় কনস্যুলেট। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে কনস্যুলেট জানিয়েছে, আমরা জিজান অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয় ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জন কর্মীকে বহনকারী একটি বাস কাজের স্থানে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়।

সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরি জানিয়েছেন, গত রোববার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত।

নিহতদের মধ্যে নয় ভারতীয় ছাড়াও নেপাল এবং ঘানার ছয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনায় আহত অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে, এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এক্স-এ লিখেছেন, এই দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। জেদ্দায় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page