October 11, 2026, 10:53 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস গ্রুপে ইন্দোনেশিয়ার পূর্ণ সদস্যপদ লাভ ; ব্রিকস ইয়ং লিডার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের যুব নেতাদের পুরস্কার’ অনুষ্ঠান ২৬ জানুয়ারী রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছে।

ব্রিকস এবং যুব নেতাদের পুরস্কার বিষয়ক সচিবালয় কাজানে অনুষ্ঠিত এ বছরের পুরস্কারের জন্য ৪০০ টিরও বেশি আবেদনপত্র পেয়েছে। এগুলোর মধ্যে উদ্যোক্তা, মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিবর্গ, গবেষক এবং পরিবেশবাদী কর্মীদের প্রতিনিধিরাও ছিলেন। আন্তর্জাতিক ব্রিকস টেলিভিশন নেটওয়ার্ক “টিভি ব্রিকস” এর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ব্রাজিল, চীন, ইথিওপিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত-এই ১৩টি দেশের অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

একাডেমি অফ ইয়ুথ ডিপ্লোম্যাসির সভাপতি দিলবার সাদিকোভা’র মতে, বিজয়ীদের নাম নির্ধারণ করা খুবই কঠিন কাজ ছিল।

‘সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের যুব নেতাদের পুরস্কার’ অনুষ্ঠানে ইরানি প্রতিনিধি হাসনা সালিমি এবার তরুণ গবেষক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন। সালিমি তার বৈজ্ঞানিক ও গবেষণামূলক কাজের জন্য এই পুরষ্কার পেয়েছেন।

ব্রিকস ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্ক ‘টিভি ব্রিকস’  একইসঙ্গে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ব্রিকস গ্রুপে ইন্দোনেশিয়ার পূর্ণ সদস্যপদ লাভ করা সম্পর্কে একটি রিপোর্ট করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে ইন্দোনেশিয়ার পূর্ণ সদস্যপদ লাভের ঘটনা এই গ্রুপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষজ্ঞদের মতে, এই গোষ্ঠীটি আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবস্থান শক্তিশালী করে যাচ্ছে। ব্রিকস অর্থনৈতিক ও জনসংখ্যাগত দিক থেকে সম্ভাবনায় গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি জোট। ৬ জানুয়ারী ইন্দোনেশিয়া ব্রিকস গ্রুপের পূর্ণ সদস্যপদ লাভ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page