November 27, 2026, 11:16 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে : হামাস নেতা  খলিল আল-হাইয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার ইসরাইলকে পরাজিত করা এখন সম্ভব এবং পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে।

গতকাল (শুক্রবার) দেয়া এক বক্তৃতায় তিনি আরো বলেন, “আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধ গৌরবময় আল-আকসা ফ্লাড যুদ্ধের মধ্যদিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে।”

খলিল আল-হাইয়া বলেন, “এর মধ্যে প্রধান হলো দখলদার ইসরাইলকে অপমান করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং রাষ্ট্র ও সেনাবাহিনী দুটিকেই অজেয় শক্তি হওয়ার মিথকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি বলেন, এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং মাটি স্থির হয়ে গেছে, তখন প্রতিরোধকামী দলটি ​​আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত ​​দিয়ে সিক্ত করে গেছেন।

খলিল আল-হাইয়া বলেন, এই নেতারা তাদের কর্তব্য পালন করেছেন এবং নতুন প্রজন্মের দৃঢ়চেতা নেতাদের কাছে সংগ্রামের পতাকা তুলে দিয়েছেন, যারা আল-কুদস এবং আল-আকসার দিকে যাত্রা অব্যাহত রাখবেন, মহান প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবেন।”

তিনি আরো বলেন, রহমতের প্রতিরোধ আন্দোলন সবসময় শাহাদাতের অগ্রভাগে ছিল, একই বাংকারে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল, তাদের ত্যাগ আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছে।

খলিল আল-হাইয়া বলেন, “আমরা এই মহান নেতাদের বিদায় জানাই যাদের সাথে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং কাজ করেছি।”

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page