August 10, 2026, 8:08 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে : ইরান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনোপ্রকার হামলা চালায় তাহলে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

কাতার সফরে সংবাদমাধ্যম আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত হয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে’।

আরাঘচি বলেন, ইরান যেকোনো হামলার জবাব ‘তাৎক্ষণিক এবং সিদ্ধান্ত’ নিয়ে দেবে। আর এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।

আল জাজিরা বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি। পাশাপাশি আমি আশা করি অন্যান্য সকল সমস্যা সমাধান করা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমগ্র বিশ্ব ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে। তা সত্ত্বেও, ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থান ধরে রেখেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলোকে সমুন্নত রেখেছে। আমি বিশ্বাস করি এটি একটি বিজয় হিসেবে বিবেচিত হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page