September 30, 2026, 2:47 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ক্রুজ মিসাইলের মজুদসহ আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন।

নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে; প্রয়োজন হলেই সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে।

ইরানের সেফাহ নিউজ জানিয়েছে, শত্রু বাহিনীর যুদ্ধজাহাজ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র।

রিপোর্টে বলা হয়েছে, এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।

এর আগে ১৮ জানুয়ারি ইরানের দক্ষিণ জলসীমার উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page