August 10, 2026, 7:09 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের আবাসিক ভবন-জ্বালানি অবকাঠামোতে হামলায় ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এর মধ্যে ৫৬টি ড্রোন গুলি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া আরও ৬১টি ড্রোনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশুসহ আটজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের উত্তরপূর্বাঞ্চলের মেয়র জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভ, খমেলনিটস্কি, কিয়েভ, ওডেসা, সামি এবং ঝাপোরিঝিয়া হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সময় একটি শহরে টহল দেওয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, গত রাতে রাশিয়া বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে আমাদের শহরগুলোতে আক্রমণ করেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের প্রতিটি সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে রাশিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আমাদের আরও সমর্থন প্রয়োজন। প্রতিটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেপণাস্ত্র-বিরোধী অস্ত্র হামলা প্রতিহত করতে কাজ করছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page