October 8, 2026, 1:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুদূষণ থেকে রক্ষা পেতে পরিবেশ অধিদপ্তরের পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা এবং অতি প্রয়োজন ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ, শিশু) বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝেই অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের ওয়েবসাইট (https://doe.portal.gov.bd/)–তে এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

একিউআই প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়। আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান (একিউআই-২৫০)। যা খুব অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। এ প্রেক্ষাপটে ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে এই পরামর্শ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



Our Like Page