July 28, 2026, 12:44 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলে ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, যদি পুতিনের সাথে আলোচনা ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর একমাত্র বিকল্প হয় তাহলে তিনি তাই করতে প্রস্তুত।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের কিছু অংশ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য জেলেনস্কি প্রস্তুত কিনা জানতে চাইলে তিনি তা করার জন্য নিজের আগ্রহের কথা জানান।

জেলেনস্কির এই মন্তব্যকে প্রকৃতপক্ষে তার আগের অবস্থানের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। তিনি বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং মস্কোর সাথে যেকোনো আলোচনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি ডিক্রিও জারি করেছেন।

জেলেনস্কি বলেন, “যদি এটিই একমাত্র ব্যবস্থা হয় যার মাধ্যমে আমরা ইউক্রেনের নাগরিকদের জন্য শান্তি ফিরিয়ে আনতে পারি এবং মানুষকে হারাতে না হয়, তবে অবশ্যই আমরা এই পদক্ষেপের জন্য প্রস্তুত, এই বৈঠকের জন্য আমরা যাব।”

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি পুতিনকে শত্রু মনে করি এবং সত্যি বলতে, আমি বিশ্বাস করি তিনি আমাকেও শত্রু মনে করেন।”

 

আজকের বাংলা তারিখ



Our Like Page