August 10, 2026, 4:45 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামীকাল থেকে অনুষ্ঠেয় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে। একইসঙ্গে ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে।

এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আমান-২০২৫’। দুই বছর পরপর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হচ্ছে এবং ৫০টিরও বেশি দেশ এতে অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের নৌ বাহিনী বলেছে, ২০২৩ সালের মহড়ায় ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে। আমান-২০২৫ মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করা। মহড়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে আমান সংলাপ।

যেখানে সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এই সংলাপে সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তনও এবার বিশেষ গুরুত্ব পাবে। এর মাধ্যমে পাকিস্তান জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় বলে ইসলামাবাদ জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page