August 10, 2026, 4:45 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কানাডায় প্রবেশের চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের ১ জন নাগরিক নিহত ; গ্রেপ্তার ১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে পৃথক তিনটি ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের চেষ্টাকালে একজন নিহত ও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার লিসা মোরল্যান্ড বলেন, আটক করা লোকজন ভিন্ন দেশের নাগরিক। গোপনীয়তা আইনের কারণে তাদের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে নিহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক।

গত সোমবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি স্থগিত করার কয়েকদিন পর সংবাদ সম্মেলনের আয়োজন করে এমনটা জানালো কানাডা পুলিশ।

থার্মাল ইমেজারি ও আকাশ থেকে ফুটেজ দেখিয়ে লিসা মোরল্যান্ড বলেন, আমরা পরিষ্কার করার চেষ্টা করছি, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখার মতো যথেষ্ট প্রযুক্তি ও সম্পদ রয়েছে।

এদিকে, সর্বশেষ ঘটনায় এক ব্যক্তি মন্টানা এবং আলবার্টার সংযোগকারী কাউটস পোর্ট অফ এন্ট্রি থেকে কানাডায় প্রবেশ করেছিল। তাকে থামানো হলে পালানোর চেষ্টা করেন। মোরল্যান্ড জানান, পুলিশের ধাওয়া খেয়ে নিজের আগ্নেয়াস্ত্রের আঘাতে মারা যান মার্কিন নাগরিক ওই ব্যক্তি।

এর আগের দিন মার্কিন সীমান্ত টহল এজেন্টদের কাছ থেকে খবর পেয়ে কাউটসের কাছ থেকে চার প্রাপ্তবয়স্ক ও পাঁচ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ১৪ জানুয়ারি মধ্য কানাডার ম্যানিটোবা প্রদেশে প্রবেশের পর ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page