September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

র‌্যাবের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে মামলা গ্রহণে হাইকোর্টের রায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার শাহনূর আলম নামে এক ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণে রায় দিয়েছেন হাইকোর্ট।

অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুল (অ্যাবসোলুট) যথাযথ ঘোষণা করে আজ রায় দেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ রহমান। এই আইনজীবী বলেন, ‘দীর্ঘ ১০ বছর এই রুলটি শুনানি হয়নি। জুলাই অভ্যূত্থানের পর আমরা বিষয়টি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করি। এরপর হাইকোর্ট রুল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। আজ রুলটি অ্যাবসোলুট করে রায় দিলেন হাইকোর্ট। ফলে শাহনূর আলম হত্যার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণে বাধা কাটলো।’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪-এর ৯ জন সদস্যের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৪ সালের ১ জুন একটি নালিশি আবেদন করেন শাহনুরের ভাই মেহেদি হাসান। সে অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৯ এপ্রিল শাহনুরকে র‌্যাব-১৪ এর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। পরে ৬ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহনুর মারা যান।

শাহনুরের ভাইয়ের অভিযোগে বলা হয়, র‌্যাবের নির্যাতনে শাহনুরের মৃত্যু হয়েছে। পরবর্তীতে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্যাতনে শাহনুরের মৃত্যুর অভিযোগের আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এই আদেশের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন অভিযুক্ত এক র‌্যাব সদস্য। সে আবেদনের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করে নবীনগর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। তবে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন শাহনুরের ভাই মেহেদি হাসান। ২০১৪ সালের ১৬ জুলাই বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ সংশোধন করে জেলা দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সে রুল আজ যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

আজকের বাংলা তারিখ



Our Like Page