April 21, 2026, 8:18 am
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র দেওয়া হবে ট্রাফিক সার্জেন্টদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধড়-পাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। যার ফলে গত ১৫ দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করা বা অস্ত্র দেখিয়ে ছিনতাই করার বিষয়গুলো আমার গোচরীভূত হয়েছে। আমাদের লোকবল কম। দেখা যায় অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কিছু করতে পারেন না। সেজন্য তাদেরকে ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা নিজেরাই ২, ৪, ৫ জনকে মোকাবিলা করতে পারেন।

গতকাল রাতে ধানমণ্ডি ৩২ নম্বরে হামলার ও ভাঙচুর ঠেকাতে কি উদ্যোগে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে রিপোর্ট নিয়েছি। তবে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page