August 10, 2026, 3:33 pm
শিরোনামঃ
সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি ; নিরাপত্তা কোনো পণ্য নয় : ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারকে আলোচনার আমন্ত্রণ জানালো পাকিস্তান মরুভূমিতেই আবার জন্ম নিল ১০০ বছর আগে হারিয়ে যাওয়া অনাগার যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা
এইমাত্রপাওয়াঃ

‘স্বেচ্ছায়’ গাজা ত্যাগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করতে চান ইসরাইলি যুদ্ধমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজাবাসী ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ এই উপত্যকা ত্যাগে বাধ্য করার জন্য ইহুদিবাদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প গাজাবাসীকে এই উপত্যকার বাইরে স্থানান্তর এবং গাজা দখল করার পরিকল্পনা তুলে ধরার পর গতকাল (বৃহস্পতিবার) কাতজ এই নির্দেশ দেন।

তিনি এক বিবৃতিতে বলেন, “আমি গাজার অধিবাসীদের স্বেচ্ছায় উপত্যকা থেকে সরে যাওয়া ব্যবস্থা করতে একটি পরিকল্পনা তৈরি করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।”

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, গাজার কোনো অধিবাসী যদি উপত্যকা ত্যাগ করতে চায় এবং বিশ্বের কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হয় তাহলে ইসরাইলি সেনাবাহিনী তার চলে যাওয়ার পুরো ব্যবস্থা করে দেবে।

কাতজ বলেন, স্থল ক্রসিংগুলোর পাশাপাশি সাগর বা আকাশপথেও যাতে গাজাবাসীকে বিদেশে পাঠিয়ে দেয়া যায় সেজন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।  ইসরাইলি যুদ্ধমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাবাসীর একটি বিশাল অংশ সারাবিশ্বের বিভিন্ন দেশে পুনর্বাসিত হতে পারবে।

দুঃখজনকভাবে ইসরাইলি যুদ্ধমন্ত্রী সেইসব ফিলিস্তিনির জন্য নির্মূল অভিযানের পরিকল্পনা বর্ণনা করলেন ইহুদিবাদীরা যাদের ভূমি দখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সম্প্রতি ট্রাম্পের পরিকল্পনার জবাবে বলেছিলেন, গাজাবাসীকে নয় বরং ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরিয়ে নেয়া হোক। তিনি ইসরাইলিদের সরিয়ে গ্রিনল্যান্ডে পাঠানোরও প্রস্তাব দিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page