October 11, 2026, 8:39 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আজ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ কার্যকর করছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করার পর দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। আজ থেকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর আমদানি কর কার্যকর করতে যাচ্ছে চীন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া কিছু পণ্যের উপর আজ থেকে শুল্ক কার্যকর হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর কিছুক্ষণ পর চীনের অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, তারা যুক্তরাষ্ট্রের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও কিছু গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।

এটি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, আজ থেকে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। এছাড়া মার্কিন অপরিশোধিত তেল, কৃষিযন্ত্রপাতি ও বৃহৎ ইঞ্জিনবিশিষ্ট গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page