April 15, 2026, 12:35 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

লেবাননে নতুন সরকার গঠনকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটিতে নতুন সরকার গঠনকে স্বাগত জানিয়েছেন।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ এক বিবৃতিতে বলেন, ‘আমরা লেবাননের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, বিশেষ করে যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়ে।’

গত ২৭ নভেম্বর লেবানন ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে অবস্থান নেবে, এবং ইসরাইল ৬০ দিনের মধ্যে সেখান থেকে সেনা প্রত্যাহার করবে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলা সংঘর্ষ হিজবুল্লাহকে দুর্বল করে ফেলে।

এর ফলে প্রায় দুই বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর লেবাননে নতুন সরকার গঠনের পথ সুগম হয়।

লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, তিনি ‘সংস্কার ও পুনর্গঠনের সরকার’ গঠন করতে চান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন, কারণ দেশটি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটে ভুগছে।

দীর্ঘদিন ধরে লেবাননের রাজনীতিতে প্রভাবশালী হিজবুল্লাহ সাম্প্রতিক যুদ্ধে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরাইলের এক বিশাল বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন।

এরপর, ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন, যাকে হিজবুল্লাহ ইরান থেকে অস্ত্র সরবরাহের মূল পথ হিসেবে ব্যবহার করত। এই দুই ঘটনায় দলটি বড় ধরনের ধাক্কা খায়।

রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে সাবেক সেনাপ্রধান জোসেফ আউনকে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। ধারণা করা হয়, তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট। তার নেতৃত্বেই নাওয়াফ সালাম প্রধানমন্ত্রী হন।

বিশ্লেষকদের মতে, নতুন সরকার যুদ্ধবিরতি বজায় রাখা, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন- সএই তিনটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি।

লেবাননের ভবিষ্যৎ এখন অনেকটাই নতুন সরকারের কার্যকারিতা ও কৌশলের ওপর নির্ভর করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page