September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হামাসের কাছে থাকা সব জিম্মিদের মুক্তির সময় বেঁধে দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তির জন্য আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সাথে আলোচনার সময় ট্রাম্প একথা বলেন। এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলার সম্ভাবনার কথাও জানান তিনি।

ট্রাম্প সতর্ক করে দেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত। তিনি বলেন, শনিবার দুপুর ১২টার মধ্যে যদি সব জিম্মিকে ফেরত না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত।

হামাস গত সোমবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্টকালের জন্য দেরি করার ঘোষণা দেয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাস এই সিদ্ধান্তের কথা জানায়।

ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে ভয়ানক বলে আখ্যায়িত করেন এবং যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান।

এদিকে, গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা যদি সম্মত না হয়, তাহলে আমি সহায়তা আটকে রাখব।’

আজকের বাংলা তারিখ



Our Like Page