April 15, 2026, 12:35 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আজ বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ক্রিস্টিন দামকজায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)-এর উপ-নির্বাহী পরিচালক ক্রিস্টিন দামকজায়ের ১১ থেকে ১২ ফেব্রুয়ারি সরকারি সফরে বাংলাদেশে আসছেন।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস’র মধ্যে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা।

দামকজায়ের স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো যে সব ক্ষেত্রে ইউএনওপিএস সহযোগিতা করছে, সেগুলো নিয়ে আলোচনার জন্য সরকারের উপদেষ্টাবর্গ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন, যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ইউএনওপিএস কর্তৃক বাস্তবায়িত পিএসএ অক্সিজেন প্ল্যান্ট প্রকল্পের সুবিধাভোগী ২৯টি হাসপাতালের মধ্যে একটি।

এই উদ্যোগটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পগুলোর অন্যতম।

জলবায়ু পরিবর্তন ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে, ইউএনওপিএস বিশ্বব্যাংকের অর্থায়নে ‘দক্ষিণ এশিয়ার জন্য প্লাস্টিক মুক্ত নদী ও সমুদ্র’ প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ এশিয়াকে সহযোগিতামূলক পরিবেশ কর্মসূচিতে (এসএসিইপি) সহায়তা প্রদান করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page