August 10, 2026, 7:18 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরীতে অগ্নিকাণ্ডে ৪ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানের এক হোটেলে শুক্রবার অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছে।

ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাত দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১১টার (গ্রিনীচ মান সময় ০২০০ টায়) কিছু আগে ব্যানিয়ান ট্রি হোটেলের একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেই সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন।

ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন কর্মকর্তা এএফপিকে জানান, তাদের মধ্যে ছয়জন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়। এখন পর্যন্ত তাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তা আরো জানান, আরো চারজন আহত হয়েছেন। আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি।

অগ্নিনির্বাপক বিভাগ সাংবাদিকদের জানান, নির্মাণস্থলের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা সেখানে নিরোধক উপকরণ মজুত রেখেছিল।

অর্থ মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ‘আগুন নেভানোর জন্য সমস্ত কর্মী এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে একত্রিত করার’ নির্দেশ দিয়েছেন।’

চোই বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হতাহত রোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত, পাশাপাশি অগ্নিনির্বাপকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।’

গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে আগুন লাগার কয়েক সপ্তাহ পরে এই ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার ১৭৬ জন সরিয়ে নেওয়া হয় এবং এতে সাতজন আহত হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page