August 21, 2026, 12:31 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে জি-৭ এ ফিরিয়ে আনা উচিত : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এ আবারও রাশিয়াকে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মস্কোকে এ জোট থেকে বের করা ছিল বড় ভুল।

ট্রাম্প বলেছেন, ‘আমি ওদের আবার পেলে খুশিই হবো। আমার মনে হয়, ওদের বের করে দেওয়াটা ভুল ছিল। দেখুন এটা রাশিয়াকে পছন্দ করা বা না করার প্রশ্ন নয়। এটা জি-৮ ছিল।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়াও জোটটিতে ফিরতে মুখিয়ে আছে বলেই তার ধারণা।

ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম- তোমরা করছো কী? তোমরা যে দেশের সম্বন্ধে বলছো সেটা রাশিয়া এবং তাদের অবশ্যই (শিল্পোন্নত দেশগুলোর) এই টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিনও ফিরতে চাইবেন।’

চলতি বছর জি-৭ এর সভাপ্রধানের দায়িত্ব পালন করছে কানাডা। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কানাডার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাশিয়া যখন এ জোটে ছিল তখন এর নাম ছিল জি-৮; ২০১৪ সালে রাশিয়া ইউক্রেইনের ক্রাইমিয়া দখলের পর বাকি সদস্যরা মস্কোকে বহিষ্কার করলে জোটের নাম জি-৭ হয়ে যায়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page