November 27, 2026, 12:35 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

সব বাধা শেষ ; সুদানে নৌঘাঁটি গড়বে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি গড়বে রাশিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। ফলে রাশিয়ার নৌ ঘাঁটি গড়ার ক্ষেত্রে ‘আর কোনো বাধা নেই’।

নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়।

গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসেফ বলেন, “চুক্তি সই হয়েছে। একটি ‘বন্দর’ স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তাঁরা ‘পুরোপুরি একমত’। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে।”

হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকেই আমেরিকা, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ।

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসেফ বলেন, “রাশিয়ার নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে। বিষয়টি সহজভাবে বলতে গেলে, আমরা সব বিষয়ে একমত হয়েছি।” তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে ল্যাভরভও কোনো মন্তব্য করেননি।

ওমর আল-বশির ক্ষমতায় থাকাকালে ২০১৯ সালে চুক্তিটি নিয়ে প্রথমে আলোচনা হয়। সামরিক সরকার ক্ষমতায় আসার পরপরই ২০২০ সালে নভেম্বরে প্রাথমিক চুক্তি সই হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page