August 21, 2026, 12:31 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ চলতি বছরে ভারতের কাছে সমরাস্ত্র বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে দেবে। ভারত আমেরিকার কাছ থেকে যেসব যুদ্ধাস্ত্র সংগ্রহ করবে সেসবের মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমান পর্যন্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করে ট্রাম্প। তিনি বলেন, চলতি বছর থেকে আমরা ভারতের কাছে সমরাস্ত্র বিক্রির পরিমাণ কয়েকশ’ কোটি ডলার বৃদ্ধি করব।

ট্রাম্প বলেন, “আমরা একইসঙ্গে ভারতের কাছে রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির করার পথও সুগম করতে যাচ্ছি।”

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় প্রধানমন্ত্রী মোদি বলেন, তার সরকার ‘ভারতকে আবার মহান করো’ বা এমআইজিএ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ট্রাম্পের প্রথমবারের শাসনামলেও তার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি এমন সময় আমেরিকা সফরে গেলেন, যখন বাণিজ্যিক অংশীদার দেশগুলো থেকে আমেরিকার আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, তাদের পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

ভারত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অনেক বেশি পণ্য দেশটিতে রপ্তানি করে ভারত। শুল্ক নিয়ে ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলো এড়াতে ভারতের কেন্দ্রীয় বাজেটে শুল্ক গড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page