August 10, 2026, 6:22 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরও তিন বন্দিকে মুক্তি দিলো হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন। উভয় পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার আরও পরের দিকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি জিম্মি ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এক বিবৃতিতে জানানো হয়েছে, আইডিএফ (সামরিক) এবং আইএসএ (অভ্যন্তরীণ নিরাপত্তা) বাহিনীর সঙ্গে ফিরে আসা জিম্মিরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে।

হামাস জানিয়েছে যে, তারা আশা করছে গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহেই শুরু হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া আরও দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৭৬ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ জন বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষকে এখন নিহতের তালিকায় রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page