November 27, 2026, 10:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

সরকারের দ্বিতীয় পর্বেও হাঙ্গামার আশঙ্কা প্রকাশ করলেন ড. ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্বেও হাঙ্গামা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ আশঙ্কার কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, যাদের (ফ্যাসিস্ট আওয়ামী সরকার) বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদের শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একত্রে নই।

তিনি বলেন, গত ছয় মাস ছিল অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়। একটি লন্ডভন্ড অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছি। চেষ্টা করছি কোনোরকমে সচল করার জন্য। কিন্তু এ ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে প্রচণ্ড সাহস দেবে। এ ছয় মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষসহ রাজনৈতিক ব্যক্তি ও নেতৃত্বসহ সবাই যে সমর্থন দিয়েছে তা বড় আকারে লেখা থাকবে যে আমরা একত্রিত হতে পারি।

আমাদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক থাকবে, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে। কিন্তু এ একটি জায়গায় আমরা এক আছি ও থাকবো, সে বিশ্বাস আমার আছে।

তিনি বলেন, এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি তাহলে তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। এ একটা জিনিস আমাদের পরিষ্কার থাকতে হবে।

এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে কাটালাম এবং এ কাটানোর মধ্যে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, তাদের সুন্দরভাবে সবাই মিলে মোকাবিলা করতে পেরেছি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page