September 30, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৪৫ বাংলাদেশিসহ ৬৮ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। আটককৃতদের মধ্যে বাংলাদিশ ছাড়াও ১৬ জন পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নাগরিক রয়েছে।

আটক ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানায় একেপিএস।

বিবৃতিতে জানানো হয়,পর্যটক হিসাবে প্রবেশের দাবি করলেও আটক ব্যক্তিরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরবর্তীতে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।

সংস্থাটি আরও জানায়, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে কেএলআইএর’র নজরদারি দল, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page