August 10, 2026, 4:46 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আইসিসি’র পরোয়ানা সত্ত্বেও নেতানিয়াহু জার্মানি সফরে বাধা নেই ; ফ্রেডরিখ মের্জের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না। দেশটির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ এ কথা জানিয়েছেন।

জার্মানিতে গত রোববারের জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ। এর ফলে দেশটির পরবর্তী চ্যান্সেলর হিসেবে ফ্রেডরিখ মের্জের নাম শোনা যাচ্ছে।

এর একদিন পর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মের্জ বলেন, নির্বাচনে জয়ের পর নেতানিয়াহু ফোনে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলেছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের পর তাদের সাক্ষাৎ হওয়া উচিত।

বার্লিনে সাংবাদিকদের মের্জ আরো বলেন, “যদি তিনি নেতানিয়াহু জার্মানি সফরের পরিকল্পনা করেন, আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, আমরা এমন একটি উপায় খুঁজে বের করব, যাতে তিনি জার্মানি সফর করতে পারেন এবং গ্রেপ্তার না হয়ে ফিরে যেতে পারেন।”

জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরো স্পষ্ট করে বলেন, “আমার মনে হয়, এটা খুবই ভুল একটি ধারণা যে, ইসরাইলি প্রধানমন্ত্রী জার্মানি সফর করতে পারবেন না। তিনি অবশ্যই জার্মানি সফর করতে পারবেন।”

এর আগে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, জার্মানিতে রাষ্ট্রীয় সফরে যেতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন মের্জ।

গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরাইলেল সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page