November 27, 2026, 11:51 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধের জেলেনস্কিকে অবশ্যই আলোচনা করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আমেরিকার সাথে রাশিয়ার সাম্প্রতিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত- এই উদাহরণ অনুসরণ করা।

ইউক্রেন যুদ্ধে আমেরিকা কিয়েভকে যে বিপুল সামরিক সহায়তা দিয়েছে তার অর্থ মূল্য পরিশোধের উপায় হিসেবে খনিজ সম্পদ ভাগাভাগির চুক্তি চূড়ান্ত করার জন্য ট্রাম্প প্রশাসন ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেছে। মার্কো রুবিও মূলত সেদিকে ইঙ্গিত করেছেন।

গত বছর জেলেনস্কি তার ‘বিজয় পরিকল্পনার’ অংশ হিসেবে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদে আমেরিকার অধিকার দেয়ার প্রস্তাব করেছিলেন। তবে, তিনি ট্রাম্প প্রশাসনের একটি প্রাথমিক প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাসভঙ্গ বলে নিন্দা করেছেন। রোববার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে হেগসেথ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের উন্নতির কথা তুলে ধরেন।

হেগসেথ বলেন, “জেলেনস্কির উচিত আলোচনার টেবিলে আসা, কারণ এই অর্থনৈতিক অংশীদারিত্ব তার দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আশা করি তিনি খুব শিগগিরি তা করবেন।”

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page