August 21, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

খনিজ সম্পদ চুক্তিতে রাজি হওয়ায় জেলেনস্কিকে ওয়াশিংটনে ডেকেছেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউজে ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউজে পৌঁছাবেন বলে আশা করছেন ট্রাম্প।

নিজেদের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

“বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি”, বলছিলেন ওই কর্মকর্তা। তবে এর বিস্তারিত কিছু তিনি জানাননি।

গত মঙ্গলবার ট্রাম্প বলেন, ইউক্রেনকে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সেই অর্থ ফেরত চাই। আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি…। কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়।

অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয়া ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশায়না ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে, “চুক্তি গোটা চিত্রের একটি অংশমাত্র। আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছ থেকে অনেকবার শুনেছি যে এটা বড় দৃশ্যপটের একটি অংশ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page