September 29, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ নেতার সঙ্গে ইরানের স্পিকার ও পররষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

লেবাননের আল-মানার টেলিভিশন গতকাল বুধবার জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কলিবফ এবং আব্বাস আরাকচি শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেন। লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈরুত থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাকের কলিবফ এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page