September 29, 2026, 6:38 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের শত্রুরা এখনো ‘গুরুতর’ আঘাত পায়নি : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনো “গুরুতর” আঘাত পায়নি।

জেনারেল সালামি (বুধবার) মারকাজি প্রদেশে পায়ম্বার-এ-আ’জম বা মহানবী (স)-১৯ নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশে ভাষণ দেয়ার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে। তিনি আরো বলেন, গত বছর দখলদার ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিজ-১ এবং ২ এর মতো আঘাত থেকে শত্রুদের সাবধান থাকা উচিত।

আইআরজিসি প্রধান বলেন, “ইরান একক এবং শক্তিশালী আত্মা এবং বিশ্বকে নাড়া দিতে পারে। ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি। ট্রু প্রমিজ অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা ও নমুনা।”

জেনারেল সালামি জোর দিয়ে বলেন, “যদি শত্রুরা ইরানের ৪৬ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদেরকে অপমান ও অসম্মান ভোগ করতে হবে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page