September 27, 2026, 6:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলের নয়া আগ্রাসনের নিন্দা জানাল সৌদি আরব-মিশর-জর্দান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর ও জর্দান। আরব দেশগুলো ইসরাইলের এই অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিতি কিসওয়াহ শহরের পাশাপাশি দারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করে। ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলকে ‘সম্পূর্ণ বেসামরিকীকরণ’ করার কথা ঘোষণা করার পর এসব হামলা চালায় তেল আবিব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরাইলি দখলদার বাহিনী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ হামলা চালানোর মাধ্যমে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বারবার লঙ্ঘন করছে। বিবৃতিতে ইসরাইলি আগ্রাসী পদক্ষেপ রুখে দেয়ার দায়িত্ব পালন করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

একইভাবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় ইসরাইলি বিমান হামলাকে ‘পদ্ধতিগত আগ্রাসন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ ঘোষণার পরিপন্থি’ বলে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, এ আগ্রাসনের মাধ্যমে তেল আবিব সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।

ওদিকে সিরিয়ার রাজা দ্বিতীয় আব্দুল্লাহ আম্মান সফররত সিরিয়ার নতুন শাসক আবু মোহাম্মাদ আল-জোলানির সঙ্গে এক বৈঠকে বলেছেন, তিনি সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page