May 4, 2026, 7:33 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বিরল খনিজ সম্পদ ভাগাভাগিতে হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কির প্রতি ‘শ্রদ্ধা’ জানালেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তিতে স্বাক্ষরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকের প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জেলেনস্কি সম্পর্কে বলেন, ‘তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি, আগামীকাল সকালে আমাদের একটি খুব ভালো বৈঠক হবে। আমরা সত্যিই ভালোভাবে এগিয়ে যাব।’

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সম্প্রতি জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি তিনি যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেন এবং এর আগে শান্তি আলোচনা শুরু না করার জন্যও তাকে তিরস্কার করেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দেওয়া ওয়াশিংটনের কোটি কোটি সামরিক ও অন্যান্য সহায়তার সমালোচনা করে আসছেন। কিন্তু খনির অধিকার নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রত্যাশায় এক বৈঠকের আগে ভিন্ন সুর গ্রহণ করেছেন। ওয়াশিংটনের সমর্থনের ক্ষতিপূরণ হিসেবে ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত এই চুক্তি স্বাক্ষরিত হলে ইউক্রেনের খনিজ সম্পদের বেশিরভাগ অংশই মার্কিন যুক্তরাষ্ট্র পাবে।

ট্রাম্প বলেন, ‘আমরা তাকে প্রচুর সরঞ্জাম এবং প্রচুর অর্থ দিয়েছি, কিন্তু তারা খুব সাহসের সাথে লড়াই করেছে।’

তিনি আরো বলেন, ‘কাউকে না কাউকে সেই সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং তারা সেই অর্থে খুব সাহসী।’

ট্রাম্প ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করে তার প্রশাসন পশ্চিমা অংশীদারদের চমকে দেন।

ট্রাম্প নির্বাচিত ইউক্রেনীয় নেতাকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেন ও তার সমালোচনা করেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই মাসে এক পোস্টে তার করা মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কি এটা বলেছি? আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এটা বলেছি।’

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page